জামিনে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস জামিনে মুক্তি পেয়েছেন। গ্রেপ্তারের ৫৩ দিন পর গতকাল মঙ্গলবার তিনি জেলা কারাগার থেকে মুক্তি পান। ২৪ জানুয়ারি তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত ২০ জানুয়ারি রাতে শহরের কোর্টপাড়ায় পুলিশের গাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে। বোমার আঘাতে এক পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনায় সদর থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০-৪৫ জনকে আসামি করে মামলা করেন। মামলায় অহিদুলকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। অহিদুলের আইনজীবী এম এম শাহাজাহান জানান, অহিদুলের জামিন চেয়ে সম্প্রতি উচ্চ আদালতে আবেদন করা হয়। ৮ মার্চ শুনানি শেষে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়।