জামিনে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপ-কারাধ্যক্ষ মো. মনির হোসেন প্রথম আলোকে জানান, নগরের চান্দগাঁও থানার একটি নাশকতার মামলায় তাঁর জামিননামা আসে। তাঁর মুক্তির আগে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। পুলিশ সূত্র জানায়, নজরুল ইসলামের বিরুদ্ধে নাশকতার অভিযোগে ১০টির বেশি মামলা আছে।