জামিনে মুক্তি পেলেন রিজভী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মো. রুহুল কবির রিজভী গতকাল বুধবার বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
কারাধ্যক্ষ মো. নাশির আহমেদ জানান, মঙ্গলবার রাতে রিজভীর জামিনের কাগজপত্র কারাগারে আসে। সেগুলো যাচাই শেষে বিকেল সোয়া পাঁচটার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবকে গত ২৯ আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মনিরুল ইসলাম মনির জানান, রুহুল কবির রিজভীকে কারাফটকে স্বাগত জানান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।