জামিনে মুক্তি পেলেন শমসের মবিন চৌধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী গতকাল শুক্রবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার (পার্ট-২) থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, শমসের মবিন চৌধুরী গত বৃহস্পতিবার জামিন পান। জামিনের কাগজপত্র ওই দিন রাতেই কারাগারে পৌঁছায়। কাগজপত্র যাচাই-বাছাই করে গতকাল বেলা দেড়টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।