জামিনে মুক্তি পেলেন সাংসদ বদি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদি জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর কারাধ্যক্ষ আমজাদ হোসেন বলেন, ১৫ দিন আগে সাংসদ বদিকে এ কারাগারে স্থানান্তর করা হয়। উচ্চ আদালত থেকে তাঁর জামিনের কাগজপত্র গতকাল দুপুরে কারাগারে পৌঁছে। পরে যাচাই-বাছাই শেষে বিকেল চারটার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়।