জামিনে মুক্তি পেলেন সাংসদ বদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামিনে মুক্তি পেলেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি। আজ রোববার রাত পৌনে নয়টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর কারাগার-২–এর জেলার মো. নাশির আহমেদ জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাংসদ আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়। পরে উচ্চ আদালত থেকে তিনি জামিন লাভ করেন। জামিনের কাগজপত্র কারাগারে এলে তা যাচাই–বাছাই করে তাঁকে মুক্তি দেওয়া হয়।