জামিনে মুক্তির কয়েক ঘণ্টা পরই মাদকসহ গ্রেপ্তার
হাইকোর্ট থেকে জামিনে মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ফরিদপুর শহরের চিহ্নিত সন্ত্রাসী রানা ওরফে টোকাই রানাকে (২৬) গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন।ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, গতকাল বেলা ১১টার দিকে শহরের লক্ষ্মীপুর মহল্লার লাশকাটা ঘরের কাছ থেকে ২০ গ্রাম গাঁজাসহ রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মতিন জানান, রানাকে মাদক আইনে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুনীল কুমার কর্মকার বলেন, রানা একজন চিহ্নিত সন্ত্রাসী। দ্রুত বিচার আইনে একটি মামলায় তাঁর তিন বছরের সাজা হয়েছে। এ ছাড়া হত্যা, ডাকাতিসহ তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় আরও পাঁচটি মামলা রয়েছে। নয় মাস আগে র্যাব-৮ তাঁকে গ্রেপ্তার করে। গত সোমবার হাইকোর্টের আদেশে তিনি জামিনে মুক্তি পান।