জামিনে মুক্তির পর শিবিরের দুই কর্মী আবার আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামিনে মুক্তি পাওয়ার পরপরই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের মূল ফটক থেকে শিবিরের দুই কর্মীকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ। তাঁরা হলেন সাব্বির ও মহিউদ্দিন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে তাঁদের আটক করা হয়।কারা ফটকের সামনে থেকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, দুই শিবির কর্মীর বিরুদ্ধে থানায় আরও মামলা রয়েছে। এ ব্যাপারে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। চট্টগ্রাম কারাগারের কারাধ্যক্ষ রফিকুল কাদের প্রথম আলোকে জানান, দুই শিবির কর্মীর জামিনের কপি সোমবার রাতে কারাগারে এসে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে গতকাল সকালে তাঁদের মুক্তি দেওয়া হয়।