জামিল হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সুখেরটেক এলাকার ব্যবসায়ী রুহুল জামিল হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন করেছে এলাকাবাসী ও তাঁর পরিবারের সদস্যরা।
স্থানীয় সুখেরটেক জনতা বাজার এলাকায় গতকাল বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত চলা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন কাঁচপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন, মহিলা সদস্য মোর্শেদা বেগমসহ কয়েক শ নারী-পুরুষ।
নিহত ব্যক্তির বড় ভাই রুহুল ইসলাম বলেন, গত বছরের ২৭ জানুয়ারি জামিলের লাশ পাওয়া যায়। পরে তাঁর মা রওশন বানু হত্যা মামলা করেন। এখন আসামিরা জামিনে এসে মামলা তুলে নেওয়ার জন্য বাদী ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন।