জামিলুর রেজা চৌধুরী সংবর্ধনা পেলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে ডক্টর অব ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাওয়ায় ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক উপাচার্য জমিলুর রেজা চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার অ্যালামনাই অ্যাসোসিয়েশন। গত ১১ ডিসেম্বর ঢাকায় এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ম্যানচেস্টার ইউনিভার্সিটির বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সভাপতি এম শমসের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক সৈয়দ ফখরুল হাসান, সাকেবা আলী, ডেসকোর চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকী, ইনসেপটা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির, বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভিরুল হক, সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য শামসুল হক প্রমুখ।