প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের সাবেক অধ্যাপক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য জামিলুর রেজা চৌধুরী যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেতে যাচ্ছেন। ২০ অক্টোবর ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে বিশেষ অনুষ্ঠানে তিনিসহ চারজন গ্র্যাজুয়েট বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মানসূচক এ ডিগ্রি পাবেন।জামিলুর রেজা চৌধুরী একমাত্র বাংলাদেশি, যিনি একটি ব্রিটিশ বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল বিষয়ের ওপর এ ধরনের ডিগ্রি পেতে যাচ্ছেন। শিক্ষাবিদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং দেশে-বিদেশে বিভিন্ন অবদানের জন্য সমাদৃত জামিলুর রেজা চৌধুরীর ৬৫টি গবেষণা-প্রবন্ধ রয়েছে। বিজ্ঞপ্তি।