জামিলুর রেজা চৌধুরীর মায়ের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্র্যাক বিশ্ববি-দ্যালয়ের সাবেক উপাচার্য জামিলুর রেজা চৌধুরীর মা হায়াতুন নেছা গতকাল শনিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। মরহুমা হায়াতুন নেছার অপর দুই ছেলে হলেন হাসিনুর রেজা চৌধুরী ও মাহবুবুর রেজা চৌধুরী। এই তিন ছেলে ছাড়া তিনি দুই মেয়ে শামসুন নাহার চৌধুরী ও জিল্লুন নাহার চৌধুরী, নয়জন নাতি-নাতনি, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে গতকাল মরহুমাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।