জারিনকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপ-জেলার হাজীপাড়া গ্রামের বাসিন্দা মো. ইয়াসীন আলীর আট বছরের শিশু জারিন ব্লাড ক্যানসারে আক্রান্ত। চিকিৎসকদের পরামর্শে তাকে ভারতের টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দেড় বছর চিকিৎসাধীন থাকার পর তার অবস্থা উন্নতির দিকে। আরও দুই বছর তাকে ওই হাসপাতালে চিকিৎসা নিতে হবে। এতে প্রচুর অর্থের প্রয়োজন। ইয়াসীন তাঁর মেয়ের চিকিৎসায় এরই মধ্যে প্রায় স্বর্বস্ব ব্যয় করে ফেলেছেন। তিনি সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: রোকসানা আক্তার, চলতি হিসাব নং-২৯৫৫, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, জয়পুরহাট শাখা। বিজ্ঞপ্তি।