প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুটির নাম জারিন আনাম। বয়স মাত্র ছয় বছর। এই বয়সে তার পড়ালেখা আর খেলাধুলা করার কথা। কিন্তু ব্ল্যাড ক্যানসারে আক্রান্ত হয়ে বর্তমানে সে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল ক্যানসার ইনস্টিটিউটে ভর্তি। চিকিৎসকেরা জানিয়েছেন, জারিন আবার সুস্থ হতে পারে। এ জন্য অন্তত ছয় মাস তাকে হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে। ব্যয় হবে অন্তত ৫০ লাখ টাকা। জারিনের বাবা মো. ইয়াছিন আলী মোল্লা ও মা রোকসানা আক্তার শিক্ষকতা করেন। বাড়ি জয়পুরহাট জেলা সদরের প্রফেসরপাড়ায়। তাদের পক্ষে একমাত্র মেয়ে জারিনের চিকিৎসার ওই টাকা জোগানো কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় আমরা সবাই যদি অল্প অল্প করে হলেও জারিনের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসি তবেই তাকে বাঁচানো সম্ভব। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. ইয়াছিন আলী মোল্লা, সঞ্চয়ী হিসাব নম্বর: ৮৬৫৭ জনতা ব্যাংক লিমিটেড, জামালগঞ্জ শাখা, জয়পুরহাট। বিজ্ঞপ্তি