জার্মান ভাষা কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার্থীদের জন্য জার্মান ভাষা কোর্স চালু করতে যাচ্ছে জার্মান ভাষা শিক্ষাপ্রতিষ্ঠান ডি স্প্রাখের চট্টগ্রাম কেন্দ্র। ‘এ ওয়ান ডট ওয়ান’ নামের ছয় সপ্তাহব্যাপী এই কোর্স শুরু হবে ১৬ এপ্রিল। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের জামালখানে ডি স্প্রাখের কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ডি স্প্রাখের পরিচালক জয়ন্ত চৌধুরী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, এই কোর্সের অধীনে সপ্তাহে চার দিন ক্লাস অনুষ্ঠিত হবে। কোর্স ফি ৬ হাজার ৭০০ টাকা। এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা শেষে দুই মাস অবসর সময় আছে। এ সময়ে তারা চাইলে নতুন কিছু শিখতে পারবে। নতুন একটা ভাষা জানা মানে নতুন একটা দিগন্ত উন্মোচিত হওয়া।