জার্মানি ও অস্ট্রেলিয়া সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি তাঁর সাম্প্রতিক জার্মানি ও অস্ট্রেলিয়া সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। খবর বাসসের। প্রধানমন্ত্রী জার্মানিতে বিশ্ব স্বাস্থ্য সম্মেলন ও অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ সম্মেলনে যোগ দেন। জার্মানিতে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথাও তিনি রাষ্ট্রপতিকে জানান। প্রধানমন্ত্রী জার্মান বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানান বলে রাষ্ট্রপতিকে অবহিত করেন। শেখ হাসিনা অস্ট্রেলিয়ার পার্থে কমনওয়েলথ সরকারপ্রধানদের ২১তম সম্মেলনে যোগদানের পাশাপাশি নারীর ক্ষমতায়ন শীর্ষক প্যানেল আলোচনা, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি ডাব্লিউ এস ওডারল্যান্ডের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনসহ কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা ও নিরাপদ অভিবাসন সম্পর্কে তাঁর ভূমিকার কথা রাষ্ট্রপতিকে জানান।সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।