জার্মানিতে নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ৫ মিনিটে তিনি ইতিহাদ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। আজ শুক্রবার থেকে মিউনিখ নিরাপত্তা সম্মেলন শুরু হওয়ার কথা।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এক ঘণ্টার যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রীর আজ সকালে জার্মানি পৌঁছানোর কথা।

আজ বিকেলে প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দেবেন। অতিথিদের সম্মানে মিউনিখের মেয়র আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।