জার্সি গায়ে কাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষ্মণপুর চড়কপাড়া গ্রামে ১৫ জন ব্রাজিল সমর্থক শ্রমিককে ওই দলের জার্সি গায়ে গতকাল বৃহস্পতিবার আমন ধানের চারা রোপণ করতে দেখা গেছে। তাঁদের সবার বাড়ি সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। শ্রমিক মোকছেদুল ইসলাম বলেন, ২০১০ সালের বিশ্বকাপে টেলিভিশনে ব্রাজিলের খেলা দেখে তাঁরা সবাই জার্সি কেনেন। জার্সি পুরোনো হলে নতুন জার্সি কেনেন তাঁরা।