প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে কোস্টকার্ড। এ ছাড়া কয়েকটি লঞ্চ থেকে ১০ মণ জাটকা জব্দ করা হয়। গতকাল সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বরিশালের আড়িয়াল খাঁ, কীর্তনখোলা এবং সন্ধ্যা নদীতে অভিযান চালানো হয়। কোস্টগার্ড মেহেন্দীগঞ্জ স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম জাহিদ বলেন, অভিযানে ছয় লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে, যার দাম প্রায় ২ কোটি ১০ লাখ টাকা। জব্দ করা জাল মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।