প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোস্টগার্ড ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থান থেকে ৩০ হাজার বর্গমিটার কারেন্ট জাল ও ২৫ কেজি জাটকা জব্দ করেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার আমিরাবাদ, এখলাছপুর ও মহনপুর এলাকায় মেঘনা নদী থেকে এসব কারেন্ট জাল ও জাটকা জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মফিজুল ইসলাম। এখলাছপুর কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গতকাল সকালে মেঘনার আমিরাবাদ থেকে ষাটনল পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় জাটকা নিধন বন্ধে অভিযান চালানো হয়। এখলাছপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. ছাব্বির উদ্দিন বলেন, জব্দ করা জাল মহনপুর লঞ্চঘাট এলাকায় পুড়িয়ে ফেলা হয়। জব্দ করা জাটকা স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।