জাল কারখানার মালিককে কারাদণ্ড, ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে গতকাল সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত একটি জালের কারখানায় অভিযান চালিয়ে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ ও কারখানার মালিককে আটক করেছেন।
কারখানার মালিক আবদুস সাত্তারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া আদালত ওই কারখানার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে র্যা ব-১১ এ অভিযান চালায়। র্যা ব-১১ সূত্রে জানা যায়, সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মোক্তারপুর এলাকার চঞ্চল ফিশিং নেট কারখানা থেকে জব্দ করা জাল ম্যাজিস্ট্রেটের উপস্থিততে পুড়িয়ে ফেলা হয়। এ সময় র্যা ব-১১-এর নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের দায়িত্বে নিযুক্ত কমান্ডার শিবলী সাদিক উপস্থিত ছিলেন। আবদুস সাত্তারকে কারাগারে পাঠানো হয়েছে।