প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের বলেশ্বর, কচা ও সন্ধ্যা নদীতে গতকাল শনিবার অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত৷ নির্বাহী হাকিম মো. ইয়াসিন কবীরের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন৷ গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই অভিযানে ১১ লাখ টাকা মূল্যের ৪৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে৷ পরে সার্কিট হাউস চত্বরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়৷ মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি