প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও এলাকার একটি কারখানা থেকে গতকাল বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আবদুল্লাহ আল মামুন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। জানা যায়, গতকাল দুপুরে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও এলাকার কাদের ফিশিং নেট কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়।