জাল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার উত্তর বালি নদ ও ফান্দাউক বাজারে গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছেন। এ সময় কারেন্ট জাল বিক্রির অভিযোগে বাজার থেকে তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।