প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে গতকাল মঙ্গলবার আড়াই লাখ টাকার অবৈধ জাল জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। বেলা তিনটার দিকে সুন্দরবনের ফিরিঙ্গি খাল থেকে এসব জাল জব্দ করা হয়। কৈখালী স্টেশন কোস্টগার্ডের পেটি অফিসার শাফিকুর রহমান বলেন, নিয়মিত টহল দেওয়ার সময় দেড় হাজার মিটার জাল জব্দ করা হয়, যার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যান। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।