জাল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহিন অভয়ারণ্য এলাকায় ব্যবহার নিষিদ্ধ (কারেন্ট) জাল দিয়ে মাছ ধরার সময় ৪ লাখ টাকা মূল্যের জাল জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার ভোরে সুন্দরবনের মাদার নদ থেকে কৈখালী কোস্টগার্ডের সদস্যরা ১১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। শ্যামনগর উপজেলার কৈখালী স্টেশন কোস্টগার্ডের পেটি অফিসার শাফিকুর রহমান বলেন, কোস্টগার্ডের নিয়মিত টহল দেওয়ার সময় ৪ লাখ টাকা মূল্যের ১১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।