জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালদা নদী থেকে ৩ হাজার মিটার জাল জব্দ করেছে জেলা মৎস্য দপ্তর। গতকাল সোমবার দুপুরে নগরের কালুরঘাট সেতু এলাকা থেকে হালদা নদীর মদুনাঘাট পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব। এ সময় রাউজান উপজেলার মৎস্য কর্মকর্তা নাজিম উদ্দিন ও মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত জালের মধ্যে ৫০০ মিটার কারেন্ট এবং আড়াই হাজার মিটার ভাসান জাল রয়েছে। কামাল উদ্দিন জানান, হালদা নদীতে জাল বসানো নিষেধ। জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম