জাল টাকা নিয়ে জ্বালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোরবানির ঈদ সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রতিবছরের মতো এবারও জাল টাকার নোট নিয়ে মাঠে নেমেছে কয়েকটি জালিয়াত চক্র। জালিয়াত চক্রের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছেন পশু ব্যবসায়ীরা। স্বল্প আয়ের মানুষ প্রতারিত হয়ে ভয়ে তা কারও কাছে তা বলতেও পারছেন না। শহরের নতুন বাজারের গরুর ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, ‘গত রোববার এক লাখ ৪৫ হাজার টাকায় তিনটি গরু বিক্রি করি। টাকাগুলো ব্যাংকে জমা দিতে গিয়ে দেখা যায় ছয়টি এক হাজার ও তিনটি ৫০০ টাকার নতুন নোট জাল। জালিয়াত চক্র এমনভাবে জাল নোট তৈরি করেছে, যা শনাক্ত করতে পারছি না। আর এসব টাকা নিয়ে আমরা এখন জ্বালায় আছি।’