জাল টাকার নাটক সাজিয়ে হয়রানির অভিযোগ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজনের বিরুদ্ধে এলাকার পাঁচ নিরীহ ব্যক্তিকে জাল টাকার নাটক সাজিয়ে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। জানা যায়, ৮ নম্বর চরকাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান রাজুর ভোট না করার অজুহাতে চরবসু বাজারের ব্যবসায়ী আলাউদ্দিন ভূঁইয়াকে বাদী করে একই বাজারের আরেক ব্যবসায়ী শিব্বির আহমেদ ও আবদুস সালামের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মিথ্যা এ মামলা করান চেয়ারম্যান আশরাফ উদ্দিন। মামলাটি পুলিশ তদন্ত করছে। প্রথমে বিবাদীদের বিরুদ্ধে পাঁচটি জাল নোট পাওয়ার অভিযোগ আনলেও বাদী আলাউদ্দিন তিন দিন পর থানায় গিয়ে চেয়ারম্যানের যোগসাজশে তিনটি জাল নোট জমা দেয়। বাদী নিজেই এসব টাকা অন্য কোথাও থেকে সংগ্রহ করে ‘লোক ফাঁসানোর’ নাটক সাজিয়েছেন বলে ব্যবসায়ী শিব্বির আহমেদ জানান।ব্যবসায়ী শিব্বির আহমেঞ্চদ ও আবদুস সালাম জানান, ‘মামলার ঘটনার সম্পর্কে তাঁরা কিছুই জানেন না।’