জাল টাকার ব্যবসা করার অভিযোগে একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদী উপজেলায় জাল টাকার ব্যবসা করার অভিযোগে গত রোববার উপজেলার মুলাডুলি বাজার থেকে আবদুল হামিদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।পাবনা জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল হামিদ ওই বাজারে স্টিলসামগ্রীর ব্যবসার পাশাপাশি জাল টাকার ব্যবসা করে আসছিলেন।রোববার রাত আটটার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল ওই বাজারে হামিদের দোকানে অভিযান চালায়। এ সময় ৩৭ হাজার জাল টাকাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। হামিদের বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর গ্রামে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় মামলা হয়েছে।