জাল টাকাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীসূর্য টিকরপাড়ার মো. আজাদ মিয়াকে (৩২) শনিবার জাল টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেছেন। এ সময় আজাদ মিয়ার কাছ থেকে পাঁচ হাজার টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়। ওই দিনই র্যাব তাঁকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করে।