জাল টাকাসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬০ হাজার টাকার জাল নোটসহ চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকা থেকে এনামুল হক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এনামুলের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। র্যাব-৭-এর উপপরিচালক মেজর রাকিবুল আমীন বলেন, এনামুলের কাছ থেকে ৬০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।