জাল টাকাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে জাল টাকাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন নাটোরের বড়াইগ্রাম এলাকার লাবলু (৩০)। গত সোমবার রাতে তাঁকে চার হাজার টাকার সমমূল্যের জাল টাকাসহ গ্রেপ্তার করা হয়। থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকার একটি দোকানে পণ্য কিনতে যান লাবলু। সেখানে তিনি দোকানিকে এক হাজার টাকার একটি জাল নোট সরবরাহ করেন। দোকানি তা বুঝতে পেরে কৌশলে তাঁকে বসিয়ে রেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে আটক করে। তখন তাঁর দেহ তল্লাশি করে আরও তিনটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ব্যাপারে টঙ্গী থানায় মামলা হয়েছে।