জাল টাকাসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ গতকাল বুধবার জাল টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে ১৫১টি ১০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে স্টেশন এলাকা থেকে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। সিরাজুলের স্বীকারোক্তি অনুযায়ী পৌর বাজারের মুদি ব্যবসায়ী কাউসার আলী ও শহরের মাঝেরপাড়া থেকে আলিজা খাতুন (২৫) নামের এক মহিলাকে জাল নোটসহ আটক করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, এরা একটি সংঘবদ্ধচক্র।