জাল টাকাসহ দুই তরুণ গ্রেপ্তার জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় জাল টাকাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে পাথরঘাটা লঞ্চঘাটসংলগ্ন নতুন বাজার এলাকা থেকে ব্যবসায়ীদের সহযোগিতায় ওই দুই যুবককে আটক করা হয়।আটক যুবকেরা হলেন উপজেলার রায়হানপুর ইউনিয়নের মাদারতলী গ্রামের আ. বারেস হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার (২৪) ও কড়ইতলা গ্রামের আলম সরদারের ছেলে আল-আমিন সরদার (২২)।পুলিশ জানায়, বুধবার রাত নয়টার দিকে পাথরঘাটা পৌর এলাকার লঞ্চঘাটসংলগ্ন নতুন বাজার এলাকায় একটি ফ্লেক্সিলোডের দোকানে আসেন মিরাজ ও আল-আমিন নামে দুই যুবক। তাঁরা দোকানদারকে এক হাজার টাকার একটি নোট দেন। নোটটি জাল বলে দোকান মালিক মনিরের সন্দেহ হলে আরেক ব্যবসায়ীর সহযোগিতা দেন। এরপর তাঁরা নিশ্চিত হন, ওই নোটটি জাল। পরে খবর পেয়ে পুলিশ এসে ওই দুই যুবককে আটক করে। এ সময় তাঁদের দেহ তল্লাশি করে এক হাজার টাকার আরও ছয়টি জাল নোট উদ্ধার করে পুলিশ।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দে এ খবর নিশ্চিত করে বলেন, ‘জাল নোট উদ্ধারের ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে দোকান মালিক মনির বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ২৫(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন।’