জাল টাকাসহ দুজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া বাজার থেকে গত সোমবার ৮৬ হাজার ৫০০ টাকার জাল নোটসহ দুজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের শহিদ আকন (৩৮) ও টিকিকাটা ইউনিয়নের ফারুক শিকদার (৪২)। পাথরঘাটা থানার এসআই কামাল হোসেন বলেন, নাচনাপাড়া বাজারে কাপড় কিনে তাঁরা দোকানিকে এক হাজার টাকার নোট দেন। ওই দোকানি পুলিশে খবর দেন। পুলিশ ওই দুজনকে তল্লাশি করে ৮৫ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করে। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।