জাল টাকাসহ দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাইয়ে জাল টাকাসহ দুজনকে গ্রেপ্তর করেছে মিরসরাই থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. গিয়াস উদ্দিন (২৫) ও মো. লিটন (২৭)। তাঁরা দুজনই মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা মো. সেলিম জানান, গত শুক্রবার রাত প্রায় ১১টায় মিঠানালা ইউনিয়নের অনাইবাড়ি সাঁকোর পাড় এলাকা থেকে আটকের পর তাঁদের মিরসরাই থানায় সোপর্দ করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫০০ টাকার চারটি জাল নোট উদ্ধার করা হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূইয়া বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল টাকার ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্য বলে সত্যতা স্বীকার করেছেন। এ বিষয়ে একটি মামলা করা হয়েছে।