জাল ডলার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় জাল ডলারসহ নাছির উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জীবনগঞ্জ বাজার এলাকায় তাঁকে আটক করে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে বাঞ্ছারামপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ১০০ ডলারের ১০টি জাল নোট জব্দ করা হয়। নাছির উদ্দিনের বাড়ি গাজীপুরের জয়দেবপুরের হোতাপাড়া গ্রামে।