জাল দলিল করতে গিয়ে আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথা উপজেলার সাব রেজিস্ট্রারের কার্যালয়ে জাল দলিল করতে গিয়ে গতকাল সোমবার স্বামী, স্ত্রী, ছেলেসহ একই পরিবারের তিনজন আটক হয়েছেন।
সালথা উপজেলা সাব রেজিস্ট্রার মিজানুর রহমান জানান, ফুলবাড়িয়া গ্রামের আতিক ফকির (৬০) তাঁর স্ত্রী ছামিনর নেছাকে (৫০) বোন সাজিয়ে নিজের বোনের নামে থাকা পৌনে ২৫ শতাংশ জমি হেবা দলিল করতে রেজিস্ট্রারের কার্যালয়ে আসেন। সঙ্গে ছিলেন তাঁদের ছেলে হাফিজুর রহমান (৩০)। কার্যালয়ে তাঁদের কানাঘুষার কারণে সন্দেহ হলে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ এসে জাল দলিলসহ তাঁদের থানায় নিয়ে যায়।