প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে অভিযান চালিয়ে গতকাল নয় হাজার ২০০ মিটার অবৈধ জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। সদর থানা পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান ওই অভিযান চালান। তাঁর সঙ্গে ছিলেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আমিমুল এহসান। জেলা মৎস্য কর্মকর্তা একরামুল ইসলাম জানান, সদর উপজেলার চরমোহনপুর ও কালীনগর এলাকায় মহানন্দা নদীতে অভিযান চালিয়ে ওই অবৈধ জাল জব্দ করা হয়। এরপর জালগুলো নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়।