জাল ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলায় নন্দকুঁজা নদীর পানিপ্রবাহ বন্ধ করে বাঁদাই ও সুতিজাল দিয়ে মাছ শিকার করার সময় ২৫০ মিটার জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে নাজিরপুর ইউনিয়নের শ্যামপুর ও চন্দ্রপুর পয়েন্ট থেকে এসব জাল জব্দ করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন ওই অভিযান পরিচালনা করেন। এ সময় মৎস্য কর্মকর্তা জহুরুল ইসলাম ছিলেন। বিকেলে উপজেলা সদরে এনে জাল দুটি পোড়ানো হয়। জাল দুটির মালিককে পাওয়া যায়নি।