প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজার স্টেডিয়াম-সংলগ্ন পশুর হাটে জাল নোট শনাক্তের বুথ স্থাপন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় সোনালী ব্যাংক বৈদেশিক শাখার ব্যবস্থাপক মোশতাক আহমদের সভাপতিত্বে এর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান। জাল নোট শনাক্তের জন্য সব তফসিলি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনায় বিভিন্ন হাটে ক্রেতা-বিক্রেতাদের এ সেবা দিচ্ছে।