জাল নোটসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড় এলাকা থেকে ৬৬ হাজার টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হারুন (২৫) ও মো. জালাল (২৬)। গত শুক্রবার রাত সাড়ে ১০টার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।