প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর পত্নীতলা থেকে গত সোমবার ৫০ হাজার টাকার জাল নোটসহ রহিমা খাতুন (৪২) নামে এক নারীকে আটক করেছে র্যাব। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আবদুর রহিম জানান, ওই দিন র্যাবের একটি দল উপজেলা সদরের নতুন হাট এলাকায় অভিযান চালিয়ে রহিমাকে আটক করে। পরে তাঁর শরীর তল্লাশি করে এক হাজার টাকার ৫০টি জাল নোট পাওয়া যায়। রহিমা বদলগাছীর ঢেকরা গ্রামের আবুল কাশেমের স্ত্রী। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।