জাল নোট উদ্ধার গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদপুর ও ফার্মগেট থেকে গত সোমবার জাল নোট তৈরি ও সরবরাহকারী চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১১ লাখ ৫০ হাজার টাকার জাল নোট এবং ৩৭ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার মিন্টো রোডে মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মো. আবদুল বাতেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রফিকুল ইসলাম, লিয়াকত হোসেন, রফিকুল ইসলাম, মো. সোহাগ, আলাউদ্দিন, শহিদুল ইসলাম ও মোজাম্মেল হক।

যুগ্ম কমিশনার মো. আবদুল বাতেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে জাল নোট তৈরির যন্ত্র ও সরাঞ্জম উদ্ধার করা হয়েছে। জাল টাকা তৈরির অন্য চক্রগুলোও শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা রাজধানীর বিভিন্ন এলাকায় অল্প সময়ের জন্য বাসা ভাড়া করতেন। বিভিন্ন উৎসব সামনে রেখে তাঁরা এসব বাসায় জাল মুদ্রা তৈরি করে নিজেদের লোকজনের কাছে সরবরাহ করে আসছিলেন। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বলেছেন, ঈদুল আজহা সামনে রেখে রাজধানীসহ আশপাশের এলাকায় বিপুল পরিমাণ জাল টাকা সরবরাহের পরিকল্পনা ছিল তাঁদের।