জাল নোট তৈরির মামলায় একজনের মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাল নোট তৈরির দায়ে গতকাল বুধবার এম এ বাদশা ঢালী নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহবুবুল আলম আসামির উপস্থিতিতে এ রায় দেন।
জাল নোট তৈরির অভিযোগে দায়ের করা ওই মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৭ জুলাই রাতে সৈয়দপুর থানা-পুলিশ সৈয়দপুর পৌর শহরের ইসলামবাগ এলাকার এক বাসা থেকে জাল নোট তৈরির সময় এম এ বাদশা ঢালীকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ছয়টি পাঁচ শ টাকার জাল নোট ও তা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন সৈয়দপুর থানায় মামলা করা হয়।