জাল নোট তৈরির সময় পাঁচ ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জাল নোট তৈরির সময় পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরের ফিরিঙ্গিবাজারে একটি ভবনে অভিযান চালিয়ে ৫০০ টাকার ২০৮টি জাল নোট, নোট তৈরির সরঞ্জামসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আনোয়ারুল হক (২৭), শফিকুর রহমান (৪৫), আলমগীর (২৪), নাজিম উদ্দিন (৩৪) ও সাগর আহমেদ (৩০)।জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে ফিরিঙ্গিবাজারের ওই ভবনে পাঁচ-ছয়জনের একটি দল জাল নোট তৈরি করছিল। খবর পেয়ে প্রথমে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সেখানে যান। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানালে পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সাংবাদিকদের কাছে বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁদের নেতা মোস্তাফিজুর রহমান পালিয়ে যান। গ্রেপ্তার শফিকুর রহমান বলেন, কক্সবাজারের বাসিন্দা মোস্তাফিজুর রহমান তাঁর দীর্ঘদিনের পরিচিত। তিনি জাল নোট বানানোর কৌশল দেখতে এসে গ্রেপ্তার হন। তবে এই কাজের জন্য অন্যদের দৈনিক ৫০০ টাকা করে দেওয়া হতো বলে তিনি জানান।কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মঞ্জুর মোরশেদ বলেন, এটি একটি বড় চক্র। এই ঘটনায় এসআই আক্তার হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। তাঁদের পেছনে আর কারা রয়েছে, তা জানতে তাঁদের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন জানানো হবে।