জাল নোটসহ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার নন্দলালপুর এলাকায় গত বুধবার রাতে অভিযান চালিয়ে এক হাজার টাকার ২০টি জাল নোটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক দুই যুবকের নাম লিটন ও শামীম। এ সময় অপর তিনজন পালিয়ে যায়। অভিযানের নেতৃত্ব দেওয়া পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক মোফাজ্জল জানান, লিটনের বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী থানার কাকলাঘোড়া গ্রামে এবং শামীমের বাড়ি মাদারীপুর জেলার কানকান্দি থানার মিনালদি গ্রামে।