জাল নোটসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ১১ হাজার টাকার জাল নোটসহ তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামের বিদ্যাধর ব্রাহ্মণ জাঠিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রাসেল শেখ (২২), নাজমুল শেখ (২৮) ও শিপন শেখ (২৪)। আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত দত্ত জানান, ওই তিন তরুণের কাছ থেকে ৫০০ টাকার ২২টি জাল নোট জব্দ করা হয়। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। ফরিদপুর অফিস