জাল নোটসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলার কাশোপাড়া গ্রাম থেকে চার লাখ টাকা মূল্যমানের জাল নোটসহ আনোয়ার হোসেন নামের (৩২) এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আতাউর রহমান জানান, গত রোববার সন্ধ্যায় ৮০০টি ৫০০ টাকার নোটসহ আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপর দুজন পালিয়ে যান। এ ব্যাপারে মান্দা থানায় মামলা হয়েছে।